গাজীপুরে নতুন ১০ জনসহ করোনায় আক্রান্ত ৩৪৯ জন

গাজীপুরে নতুন করে আরও ১০ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ সর্বশেষ ৩৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুইজনের।

রবিবার (১০ মে) সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়। তবে কত তারিখে ঢাকায় পাঠানো নমুনার ফলাফল এটি তা উল্লেখ নেই।

এতে দেখা গেছে, গাজীপুর জেলায় করোনা পজিটিভদের মধ্যে সবচেয়ে বেশি ১২৯ জন গাজীপুর সদর ও মহানগর এলাকার বাসিন্দা। জেলায় করোনা পজিটিভ হওয়ার সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কালীগঞ্জ উপজেলায় ৯১ জন।

জানা যায়, জেলার গাজীপুর সদর উপজেলায় ১০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১২৯ জন, কালীগঞ্জ উপজেলায় ৯১ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩৫ জন এবং শ্রীপুর উপজেলায় ২৪ জনের করোনা পজিটিভ হয়েছে। এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৪০৭৫ জনের। গত ২৪ ঘন্টায় নতুন পাঠানো হয়েছিল ১০৯ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর