গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ক্রমান্বয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে মহামারি করোনা ভাইরাস। এত বড় একটা ধাক্কা ইতোমধ্যে প্রায় পুরোটাই সামলে উঠেছে দেশটি। কিন্তু নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে, দেশটিতে যারা মহামারি করোনায় আক্রান্ত হয়েছিলেন তাদের মধ্যে ৫ থেকে ১৫ শতাংশ রোগী সুস্থ হওয়ার পর ফের কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।
চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিভাগের পরিচালক ওয়াং গুইকিয়াং করোনা নিয়ে জাতীয় পর্যায়ের এক সংবাদ সন্মেলনে এই তথ্য প্রকাশ করেছেন।
ওয়াং গুইকিয়াং জানান, বেশিরভাগ সুস্থ রোগী যারা কোভিড-১৯ পজিটিভি পজিটিভ হিসেবে পুনরায় শনাক্ত হয়েছেন তাদের মধ্যে এখনও রোগটির কোনও উপসর্গ দেখা যায়নি। এ নিয়ে আমাদের আশঙ্কা এখনও কেটে যায়নি।
মহামারি এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা শেষে ফের আক্রান্ত হওয়ার শঙ্কা বেড়েছে চীনে। তবে এটা কেন হচ্ছে এ নিয়ে গবেষক, চিকিৎসক ও বিজ্ঞানীরা এখনো তেমন কোনো উপসংহারে পৌঁছাতে পারেননি। যদিও অনেকের ধারণা, করোনা পরীক্ষার ফলাফলে অসঙ্গতির কারণেও এমনটা হতে পারে।
বার্তাবাজার/এসজে