মহামারি করোনার হটস্পট নারায়ণগঞ্জে গত একদিনে আরও ৮৬ জন নতুন করোনারোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ২ জন প্রাণ হারিয়েছেন। একইসাথে সুস্থ হয়েছেন ১৫ জন। রোববার (১০ মে) সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ কথা জানান নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং জেলা করোনা প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় এই জেলায় ১৯৩ জনের নমুনা সংগ্রহ করে করোনা শনাক্ত হয়েছেন ৮৬ জন। এখন পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৩১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট পরীক্ষিত নমুনার মাঝে ১ হাজার ৩৩৬ জনের দেহে শনাক্ত হয়েছে এই ভাইরাসটি।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় আরও ২ জনের মৃত্যু হওয়ায় জেলায় এখন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫৫ ও সুস্থ রোগীর সংখ্যা ১১৪ জন।
বার্তাবাজার/এসজে