বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের হাতের পুতুল: ট্রাম্প

প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পুরোবিশ্বে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪১ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ ৮০ হাজারের বেশি।

এমন পরিস্থিতিতে করোনা ইস্যুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের হাতের পুতুলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ফক্স নিউজকে দেয়া সাক্ষাতকারে ট্রাম্প জানান, আমরা মনে হয় না তারা ইচ্ছা করে এমনটি করছে। এটা তাদের অদক্ষতার কারণে হয়েছে। তারা জানে না কিভাবে কথা বলতে হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, আমি শিগগিরই তাদের নিয়ে ঘোষণা দেবো কারণ তারা চীনের হাতের পুতুলের পরিণত হয়েছে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বছরে সাড়ে চার বিলিয়ন কোটি ডলার দেই। আর চীন ৩৮ কোটি ডলার তবুও চীন তাদের বলে দিচ্ছে কিভাবে এগোতে হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর