বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ছাড়াল

মহামারি করোনার লাগাম ধরা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আক্রান্তের সংখ্যার হিসাবে ক্রমশই উর্ধ্বমুখীও অবস্থানের দিকে যাচ্ছে এই ভাইরাসের পরিসংখ্যান। এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৪১ লাখ। রোববার (১০ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই তথ্য জানিয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, এই পর্যন্ত বিশ্বের ১৮৭টি দেশ ও অঞ্চলে প্রাণঘাতী করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আর যাতে আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ১ হাজার ৫৩৬ জন। এর মধ্যে দুই লাখ ৮০ হাজার ৪৩৫ মৃত্যু হয়েছে।

সেখানে আরও বলা হয়েছে, দেশ বিবেচনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ১৩ লাখ ৯ হাজার ৫৯ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মারা গেছেন ৭৮ হাজার ৭ শত ৯২ জন মানুষ। এরপর ক্রমান্বয়ে অবস্থান করছে যুক্তরাজ্য, ইতালি ও স্পেন।

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, দেশে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭৭০ জন। আর করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ২১৪ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর