ব্যবসায়ীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মো. রাশেদ নামের এক মেশিনারীজ ব্যবসায়ীকে তুলে নিয়ে পরিকল্পিতিভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) রাত ১০টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ঐ ব্যবসায়ী উপজেলার চরএলাহী ইউবিয়নের গাংচিল গ্রামের আবুল হাশেমের ছেলে।

জানা যায়, নিহত রাশেদ ট্রাক্টর ও সিএনজি চালিত অটোরিকশার দোকান চালাতো। শুক্রবার (৮ মে) রাতে স্থানীয় কিল্লার বাজারে নিজের দোকানে বসে ছিলেন। তখন কিছু লোক এসে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়। এরপর স্থানীয় হাশেম বাজারের দিকে তাকে এলোপাথাড়ি পিটিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়।

এ বিষয়ে, নিহত রাশেদের ভাই দেলোয়ার হোসেন জানান, স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেলের নেতৃত্বে ইকবাল, মেহরাজ, ও বেচু মাঝিসহ অন্তত ১৫/২০ কিল্লার বাজার থেকে রাশেদকে তুলে নিয়ে গিয়ে প্রকাশ্যে রাশেদকে পিটিয়ে জখম করে ফেলে রেখে যায়। গুরুতর অবস্থায় রাশেদকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে। পরবর্তীতে বিস্তারিত বলা যাবে। নিহতের মরদেহ বর্তমানে জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর