বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ লাখ ৮০ হাজার ৪৩২ জনের। এ পর্যন্ত এই ভাইরাস শনাক্ত হয়েছে ৪১ লাখ ৭৯৬ জনের শরীরে।
রবিবার (১০ মে) সকাল পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। এরইমধ্যে ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।
আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লাখ ৪১ হাজার ৪৮৪ জন। বর্তমানে চিকিৎসাধীন ২৩ লাখ ৭৮ হাজার ৮৮০ জন। এদের মধ্যে ২৩ লাখ ৩১ হাজার ১৯৯ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৪৭ হাজার ৬৮১ জনের অবস্থা গুরুতর।
ভাইরাসটির আক্রমণে সবচেয়ে খারাপ অবস্থা প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের। দেশটিতে এখন পর্যন্ত ৮০ হাজার ৩৭ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯ জন।
মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে উঠে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত ৩১ হাজার ৫৮৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ২৬০ জন।
মৃত্যুর তালিকার তিন নম্বরে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ৩০ হাজার ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ২৬৮ জন।
এর পরের অবস্থানেই রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ২৬ হাজার ৪৭৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক থেকে অবশ্য ২য় অবস্থানে রয়েছে এ দেশটি। এখানে ২ লাখ ৬২ হাজার ৭৮৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মৃত্যুর তালিকায় এর পরের অবস্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ২৬ হাজার ৩১০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ৬৫৮ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৭০ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ২১৪ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২৪১৪ জন। বর্তমানে চিকিৎসাধীন ১১ হাজার ১৪২ জন।
বার্তাবাজার/এমকে