মাঠের মতো মাঠের বাইরেও সামনে থেকে লড়াই করে যাচ্চেন টাইগার সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। করোনা সংক্রমন মোকাবেলায় চলমান লকডাউনের কারনে বিপাকে পড়া নড়াইল-২ আসনের মানুষের সহযোগিতা দিচ্ছেন এই আসনের সাংসদ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এ পর্যন্ত ৫৫০০ পরিবারকে উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি
গত ৮ই মে সিটি ব্যাংকের সহযোগিতায় তাঁর নিজ হাতে গড়া নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে নড়াইল জেলার ৮০০ জন অস্বচ্ছল মোটর শ্রমিকদের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
এর আগে সিটি ব্যাংকের সহযোগিতায় ১৫০০ টি, অরিয়ন গ্রুপের সহযোগিতায় ১০০০ টি, মিশন সেভ বাংলাদেশের সহযোগিতায় ৫০০টি,এসিই লিমিটেড’র সহযোগিতায় ৭০০টি, এসএসসি ব্যাচের সহযোগিতায় ৫০০টি ও আইপিডিসি’র সহযোগিতায় ৫০০টি পরিবারকে উপহার সামগ্রী দিয়েছে মাশরাফীর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন।
উল্লেখ্য, মাশরাফীর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন জেলার ইমাম,মুয়াজ্জিন,পুরোহিত , শিক্ষক,সাংস্কৃতিক গোষ্ঠী , মৎস্যজীবী, প্রতিবন্ধী, হিজড়াসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে উপহার সামগ্রী দিয়েছেন।
এছাড়াও, নড়াইলের ডাক্তার, সাংবাদিকদের জন্য পিপিই প্রদান, হাসপাতাল ও পুলিশ লাইনে জীবাণু নাশক কক্ষ নির্মান সহ বিভিন্ন কাজ করে যাচ্ছেন মাশরাফি।
কেএ/বার্তাবাজার