মধুর আমার মায়ের হাসি চাঁদের মত লাগে’ ঠিক তাই, মায়ের মুখে চাঁদের মত হাসি দেখতে ভাল লাগে পৃথিবীর সকল সন্তানের।
আজ ১০ মে। বিশ্ব মা দিবস। মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসার জন্য কোনো আলাদা দিন, ক্ষণের প্রয়োজন না। তবুও বিশ্বব্যাপী আজকের দিনটি পালিত হচ্ছে বিশ্ব মা দিবস হিসেবে।
প্রাচীন গ্রিসে বিশ্ব মা দিবসের পালন করা হতো। তবে আধুনিক কালে এই দিবসটির প্রবর্তন করেন অ্যানা জার্ভিস নামে এক মার্কিন নারী। ১৯১৪ সালে মার্কিন কংগ্রেসে প্রথম দিবসটি স্বীকৃতি পায়। বর্তমানে বিশ্বব্যাপী এ দিনটি পালন করা হয়। বর্তমানে সারা বিশ্বের মত বাংলাদেশেও এ দিনটি উদযাপন করা হয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস