বিশ্ববিদ্যালয় ছাত্রীকে স্বামীকে দিয়ে ধর্ষণ করালেন আ.লীগ নেত্রী

সিলেটের জৈন্তাপুরে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে স্বামীকে দিয়ে ধর্ষণ করানোর অভিযোগে মহিলা আওয়ামী লীগের এক নেত্রী ও তার স্বামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। ভুক্তভোগী ওই ছাত্রী লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নিজপাট ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি সুমি বেগম (৩০) ও তার স্বামী কয়েছ আহমদ (৩৫)। গ্রেফতারকৃতরা সম্পর্কে ওই ছাত্রী খালা-খালু।

পুলিশ জানায়, করোনার প্রাদুর্ভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ওই তরুণী বর্তমানে জৈন্তাপুরে নিজ বাড়িতে রয়েছেন। খালা সুমি বেগম প্রায়ই ওই ছাত্রীকে তার বাড়িতে ডেকে নিয়ে নানা গল্প করতেন। গত ২ মে ইফতারের দাওয়াত দিয়ে ওই তরুণীকে নিজের বাড়িতে নিয়ে যান সুমি। ইফতার শেষে রাত ৮টার দিকে সুমি বেগম ওই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে চায়ের সাথে ঘুমের ও নেশা জাতীয় ওষুধ মিশিয়ে খেতে দেন। চা খেয়ে অচেতন হয়ে পড়েন তরুণী। এরপর সুমি বেগমের সহায়তায় তার স্বামী কয়েছ আহমদ ভিকটিমকে ধর্ষণ করে এবং সুমি বেগম মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করেন।

পরে চেতনা ফিরে আসলে চিৎকার করে ওঠেন তরুণী ওই ছাত্রী। এসময় কয়েছ আহমদ তার মুখ চেপে ধরেন।

পরে ওই তরুণীর বাবা এসে তাকে উদ্ধার করে নিয়ে যান এবং আত্মীয়-স্বজনের পরামর্শে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন।

এ ঘটনায় গত ৪ মে এই বিশ্ববিদ্যালয় ছাত্রী নিজে বাদী হয়ে জৈন্তাপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ও নারী এবং শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ২০। মামলার পরিপ্রেক্ষিত র‍্যাব-৯ এর একটি দল গত শুক্রবার (৮ মে) মধ্যরাতে জৈন্তাপুরের কমলাবাড়ি মোকামটিলা এলাকায় অভিযান চালিয়ে কয়েছ আহমদ ও তার স্ত্রী সুমি বেগমকে আটক করে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বনিক জানান, আসামিরা এ অপরাধের কথা স্বীকার করেছে। আমরা তাদের ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছি।আসলে সুমি বেগম ধর্ষণের শিকার ছাত্রীর দৃশ্য মুঠোফোনে রেকর্ড পর্নো ভিডিও তৈরি করতে চেয়েছিলেন। আদালত তাদের স্বামী-স্ত্রীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর