করোনার কারণে বন্ধ মাঠের ক্রিকেট। দেশের এ কঠিন সময়ে অসহায় মানুষদের পাশে এবার এগিয়ে এসেছে ক্রিকেট বোর্ড। দেশব্যাপী অসহায় মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সাবান থাকা ১৫ হাজার ত্রাণের প্যাকেট বিতরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।
বিসিবি পরিচালক ও সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এবং বিসিবি পরিচালক শফিউল আল চৌধুরী নাদেল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ত্রাণের প্যাকেট বিতরণ করেন।
এছাড়া, বিসিবি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাদের কর্মচারীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। সেই সাথে বোর্ড সম্প্রতি ঢাকা মহানগর ক্রিকেট কমিটির অধীনে থাকা ৭৬ ক্লাবের কাছে ত্রাণ হস্তান্তর করেছে।
কেএ/বার্তাবাজার