করোনা প্রতিরোধে উত্তর কোরিয়াকে সহায়তার প্রস্তাব চীনের

প্রাণঘাতী করেনাভাইরাস প্রতিরোধে উত্তর কোরিয়াকে সহায়তার প্রস্তাব দিয়েছে চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ প্রস্তাব দেন।

উত্তর কোরীয় নেতা কিম জং উনের কাছ থেকে পাওয়া এক অভিনন্দন বার্তার জবাবে এই প্রস্তাব দেন চীনা প্রেসিডেন্ট। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

এক ভিডিও বার্তায় কিম জং উন বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়াকে চীন তার সাধ্য অনুযায়ী সহায়তা অব্যাহত রাখবে। একই সঙ্গে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধের জন্য আরো কঠোর পদক্ষেপ নিতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানান তিনি।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর প্রথম দেশ হিসেবে গত জানুয়ারির তৃতীয় সপ্তাহে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার এই দেশটিতে করোনার ছোটখাটো সংক্রমণও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের।

এদিকে, উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত কোনও করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে দাবি করে আসছে দেশটির সরকার। তবে তা নিয়ে সন্দেহ রয়েছে অনেকেরই।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর