হাসপাতালের কেবিনের বিছানায় আধ শোয়া অবস্থায় তিনি আমাকে দেখছিলেন! আসর নামাজ শেষে, সালাম ফিরাতেই দেখি আমার দিকে আদর মাখা চোখে তাকিয়ে আছেন ! কাছে যেতেই দুই হাত দিয়ে জড়িয়ে ধরে আমার কপালে কয়েকটি চুমু খেয়ে বললেন,
“মহান আল্লাহ তোমারে দীর্ঘজীবী করুন, সওয়াব সব কামাই করে নিচ্ছো”!
২০১৬ সালের ২২ জুলাই আমার সবচেয়ে আদরের ধন, আমার কলিজা, আমার রাগ, ক্ষোভ ও অভিমানের মানুষ, আমার প্রিয়তম মা আমাদের ছেড়ে চলে যান। আমার মা দিবস সেখানেই শেষ!
মাকে ভালবাসার দিন যদিওবা প্রতিদিন কিন্তু তাঁর প্রকাশ আমরা প্রায়শঃই করতে ভুলে যাই, তাই এই বিশেষ দিনটি আসলেই বিশেষ কিছু মনে হয় আমার কাছে!
সময়ের পরিক্রমায় বুঝতে শিখেছি সকলের মা থাকে না, তাই সকলের মা দিবসও থাকে না!
সময়ের পরিক্রমায় অন্যের মায়েদের চোখে, অসহায় মায়েদের চোখে নিজের মাকে খুঁজে ফিরি, ফিরছি!
নিজেকে মাঝে মাঝে এত নিঃস্ব, দীন, হীন মনে হয়! আমাদের জন্য প্রার্থনা করার মত দুটি রহমতের হাত নেই চিন্তা করলে পৃথিবীটা খুব নিষ্ঠুর মনে হয়!
স্বার্থপরের মত মাঝে মাঝে ভাবি, মানুষের মা থাকে, বাবাও থাকে! আমাদের বুঝি কেহই থাকতে নেই?
মা, বাবা বেঁচে থাকলে তাঁদের সাথে ভালবাসার স্মৃতি করে রাখুন! কে জানে, কখোন হারিয়ে যায় আপনার এই অমূল্য রতন!?
জগতের সকল মা, বাবা পার্থিব ও অপার্থিব উভয় জীবনে অনেক অনেক ভাল থাকুন!
মায়েরা মা, মা গন্ধ নিয়ে সারাজীবন আমাদের মাঝে বেঁচে থাকুন- এটাই প্রত্যাশা!
‘রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সাগীরা’
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রশাসন), ওয়ারী বিভাগ, ডিএমপি, ঢাকা।
বার্তা বাজার/এম.সি