প্রাণঘাতী করোনাভাইরাসের ধাক্কায় অনেকটা বেসামাল হওয়া বৃটেন নিজেদের কিছুটা সামলে নিয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে মৃত্যুর হার কমেছে ৫০ শতাংশ।
একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৩১ হাজার ৫৮৭। করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো এ তথ্য জানানো হয়।
করোনা নিয়ে ডাউনিং স্ট্রিটে আজ ব্রিফিং করেন যোগাযোগ মন্ত্রী গ্রান্ট শ্যাপস। দেশের সার্বিক করোনা পরিস্থিতি এবং নির্দেশনা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ধারণা করা হচ্ছে, লকডাউন শিথিল করার ঘোষণা দেবেন তিনি।
চীনের পর ইউরোপ ছিল করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র। শুরুর দিকে ইতালির অবস্থা ছিল সবচেয়ে খারাপ। তবে মোট মৃত্যুতেই তালিকে টপকে গেছে যুক্তরাজ্য। ইউরোপে এই দেশেই এখন সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া বিশ্বে মৃত্যু-সংক্রমণে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্য।
বার্তা বাজার / ডাব্লিও.এস