চলমান করোনাভাইরাস সংক্রমণের কারনে গৃহবন্দীতে থাকা হতদারিদ্র কর্মহীন পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে কোভিড ১৯ শুরু হওয়ার পর থেকে রামগঞ্জ পৌরসভা ও উপজেলাব্যাপী ধারাবাহিকভাবে লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের এমপি ড. আনোয়ার খানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলার লামচর ইউনিয়নের প্রায় ১ হাজার হতদরিদ্র, দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী(চাউল,ডাল)বিতরন করা হয়।এমপির ব্যাক্তিগত সহকারী রিয়াজুল হায়দার বাপ্পি ও লামচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান সোহাগের তত্তাবধানে খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ,রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু,ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভুইয়া, লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহেনারা পারভীন পান্না,লামচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের ভুইয়া, সাধারণ সম্পাদক মনিরুল হক টুনা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হারুন মল্লিক,ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাহফুজ, পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আঠিয়া,যুগ্ন আহবায়ক অপু মাল,রবিন মাল, লামচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সহেল রানা, সাধারণ সম্পাদক জাকারিয়া রিজভী সহ প্রমুুুখ।
কেএ/বার্তাবাজার