লক্ষ্মীপুরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ (ভিডিওসহ)

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার টুমচর ও শাকচর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ইউছুফ নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান চিকিৎসক। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী জানায়, স্থানীয় শাকচর এলাকার বাসিন্দা ভুট্টো গং ও হেজো মিয়া গংদের সাথে পারিবারিক বিরোধের জের ধরে সকালে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ভুট্টো গংরা লাঠি সোটা নিয়ে হেজো গংদের উপর হামলা চালায়।

হামলায় হেজো মিয়ার স্ত্রী শিউলী আহত হন। এ ঘটনার খবর পেয়ে শিউলীর ভাই ও ভাগ্নেরা বিষয়টি জানতে ওই বাড়ীতে যান। এসময় ভুট্টোগংরা তাদের উপর দেশীয় অস্ত্র (দা চেনী) নিয়ে পাল্টা হামলা চালায়। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে হেজো মিয়া গংদের ইউছুফ, সেলিম, জসীম, রিফাত, তুশার রক্তাক্ত জখম ও ভুট্টো গংয়ের ভুট্টো, মিষ্টার ও মহিমসহ উভয়পক্ষের ১০ জন আহত হন। পরে স্থনীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান মিয়া জানান, সংঘর্ষের বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভিডিও-https://www.facebook.com/Bartabazarbd/videos/924993381292758/

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর