ঢাকায় সবচেয়ে বেশি করোনা রোগী যে এলাকায়

করোনাভাইরাসে থমকে আছে মানুষের স্বাভাবিক জীবন। সারা দেশের বিভিন্ন অঞ্চলের চেয়ে এ রোগে আক্রান্তের হার সবচেয়ে বেশি ঢাকায়। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) দেওয়া তথ্যে জানা গেছে, রাজধানীজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪২৩ জন।

পুরো ঢাকায় কেবল রাজারবাগ এলাকায় সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে বলেও জানায় আইইডিসিআর। সেখানে মোট ২০০ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

আইইডিসিআর’র ওয়েবসাইটে প্রতিদিনই করোনা রোগে আক্রান্তদের একটি তালিকা দেওয়া হয়। তলিকায় শুধু রাজধানীতেই আক্রান্তের পরিমান ৫৮. ১০ শতাংশ। আশেপাশের অঞ্চল মিলিয়ে আরও ২৩. ২১ শতাংশ আক্রান্ত হয়েছে পুরো বিভাগে।

রাজারবাগের পর করোনাভাইরাসে বেশি আক্রান্ত হয়েছে যাত্রাবাড়ি এলাকা। সেখানে ১৮২ জন আক্রান্ত হয়েছে। এর পর কাকরাইলে ১৭৩ জন, মহাখালীকে ১৫৯, মুগদায় ১৫৬, মোহাম্মদপুরে ১৩২, লালবাগে ১০৬, তেজগাঁওয়ে ১০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর