মেহেরপুরে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় জেলখানা থেকে ৫ আসামির মুক্তি দিয়েছে মেহেরপুর কারা কর্তৃপক্ষ। জেল সুপার এস,এম,কামরুল হুদা তিনি সাংবাদিকদের বলেন করোনাভাইরাস মহামারীর কারণে মহামান্য রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় মেহেরপুরে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৫ কয়েদিকে আজ দুপুর বারোটার দিকে মুক্তি দেয়া হয়েছে।
তিনি আরও বলেন রাষ্ট্রপতি সাধারণ ক্ষমায় মেহেরপুর কারাগার থেকে বিভিন্ন মেয়াদের ১০ জন কয়েদিকে মুক্তি দেয়ার নির্দেশনা আসে। প্রথম ধাপে আজ পাঁচজনকে আমরা মুক্তি দিয়েছি, কয়েকদিনের মধ্যেই আরো বাকি পাঁচজন কয়েদিকে মুক্তি দেয়া হবে।
কেএ/বার্তাবাজার