ঢাকার সাভার ও ধামরাইয়ে শনিবার (৯ মে) নতুন করে কেউ করোনা পজিটিভ শনাক্ত হননি। এব্যাপারে সাভার ও ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বয়ের বরাত দিয়ে বিষয়টি জানা গেছে।
এব্যাপারে, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির
সদস্য সচিব ডা. মোহাম্মদ সায়েমুল হুদা
জানান, আজ (শনিবার) সাত জনের নমুনা রিপোর্ট পাওয়া যায়, সেখানে ওই সাত জনের রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে। এজন্য সাভারে মোট করোনা পজিটিভ এর সংখ্যা ৬৫ জন বহাল রয়েছে।
তিনি আরও জানান, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট সাতজন, হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ১৫ জন এবং মৃত্যু বরন করেছেন একজন। বাকী সবাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলেও জানান তিনি।
এদিকে, ধামরাই উপজেলায়ও শনিবার (৯ মে) নতুন করে কেউ আক্রান্ত না হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ১০ জন বহাল রয়েছে।
এব্যাপারে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা জানান, শনিবার (৯ মে) রাত ১০.২৫ মিনিট পর্যন্ত ধামরাইয়ে মোট নমুনা সংগ্রহ হয়েছে ৪৫০ জনের। এদের ভিতর এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছেন ১০ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ২ জন এবং গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি।
আক্রান্তদের ভিতর থেকে মোট ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন উল্লেখ করে এই উপজেলায় এখনও কেউ করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি বলেও জানিয়েছেন তিনি।
কেএ/বার্তাবাজার