বরিশালে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরল ৭৪ জন

বরিশাল বিভাগের ৬ জেলায় এ পর্যন্ত ১৫১ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বরিশাল বিভাগে এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ পর্যন্ত বরিশাল জেলায় ৪৯ জন, পটুয়াখালীতে ৩০, ভোলায় ৫, পিরোজপুরে ১৭, বরগুনায় ৩৬ ও ঝালকাঠিতে ১৪ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত বরিশাল জেলায় ৩১ জন, পটুয়াখালীতে ১৫, ভোলায় ২, পিরোজপুরে ৩, বরগুনায় ১৮ ও ঝালকাঠিতে ৫ জন সুস্থ হয়েছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর