নিজ উদ্যোগে ইফতার বিতরণ করলেন পুলিশ কর্মকর্তা

চারদিকে করোনা ভাইরাস (কভিড-১৯) আতঙ্ক। দেশে অনেকটা লকডাউন অবস্থা। এর মধ্যে লকডাউন কেউ মানছেন, কেউবা পেটের দায়ে রাস্তায় নেমেছেন- একবেলা খাবারের সন্ধানে। কিন্তু পুলিশের ভূমিকা শুরু থেকেই চোখে পরার মত।

এবার নিজ উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরন করলেন পুলিশের বিমানবন্দর থানায় কর্মরত এস.আই মোস্তাফিজুর রহমান।অদ্য ০৯-০৫-২০২০ইং রোজ শনিবার বিকেল ৫:৩০ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বিমান মাঠ প্রাঙ্গনে দুস্থ ও অসহায় ১০০ জনের মাঝে এই ইফতার বিতরন করেন এই পুলিশ কর্মকর্তা। করোনা ভাইরাস (কভিড-১৯) সংক্রমণে সারদেশ যখন সংকটে তখন সমাজের নিম্ম অসহায় ও দুস্ত মানুষের পাশে পবিত্র রমজানের ইফতার নিয়ে দাঁড়ালেনএস.আই মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমান বলেন, নিজ দায়িত্ববোধ থেকে আমি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমি সাধ্য মতো চেষ্টা করবো অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকতে। যতদিন সংকট মুক্ত হবো না, আমরা কার্যক্রম চালিয়ে যাব। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই করোনা মোকাবেলায় সদা তৎপর।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর