কেরানীগঞ্জে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ২৮, মোট শনাক্ত ২৯৪

ঢাকার কেরানীগঞ্জে ডাক্তার, পুলিশ, র‍্যাব ও শিশুসহ নতুন করে আরও ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বয়স ০৩ থেকে ৬০ এর মধ্যে । এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ জন। তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আজ শনিবার রাত ৯ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্ত ২৮ জনের মধ্যে ২ জন শিশু, ২ জন নারী ও ২৪ জন পুরুষ পজিটিভ হয়েছেন। এদের মধ্যে তেঘরিয়া ইউনিয়নে ১০ জন, আগানগর ৩ জন, রুহিতপুর একজন। এছাড়াও সাজেদা হাসপাতালের এক চিকিৎসক ও ৬ স্টাফ সহ জিনজিরা ইউনিয়নের ১৪ জন রয়েছেন।

এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৪ জনে। উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকে প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর