টেকনাফের ফেন্সিডিল রানী ইয়াছমিন রামু পুলিশের জালে আটক

কক্সবাজারের রামুতে ১০৪ বোতল ফেন্সিডিলসহ ইয়াছমিন নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আটক নারী ইয়াসমিন টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিব পাড়ার আবুল হোসাইনের মেয়ে।

অভিযান পরিচালনাকারী রামু থানার এসআই মামুন ইসলাম জানান, আজ সকাল ১০ টার সময় রামু, দক্ষিণ মিঠাছড়ী মধ্যম উমখালী মৃত আবদুল গফুরের ছেলে আবুল কাছিমের বাড়িতে অভিযান চালিয়ে ১০৪ বোতল ফেন্সিডিলসহ ইয়াসমিন কে আটক করে রামু থানা পুলিশ। এসময় বাড়ির মালিক আবুল কাছিম পালিয়ে যায়।

এ ঘটনায় রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ইয়াছমিনকে আটক ও কাছিমকে পলাতক আসামী দেখিয়ে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর