তিন নারীকে বিবস্ত্র করে নির্যাতন করা সেই ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশ্যে তিন নারীকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতনের অভিযোগে পটুয়াখালীতে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৯ মে) দুপুরে বাউফলের বগা বন্দর থেকে পটুয়াখালী র‌্যাব-৮ এর সদস্যরা তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ওই ইউপি সদস্যের নাম মিজানুর রহমান। তিনি বগা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

জানা যায়, গত ৩ মে একটি বিরোধপূর্ণ জমি থেকে মুগডাল সংগ্রহ নিয়ে রাজনগর গ্রামের আব্দুস ছত্তার হাওলাদারের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তার স্ত্রী রাশিদা বেগম (৫০), ভাতিজি কুলসুম (৩২) ও পুত্রবধূ লাকি বেগমকে (২৫) প্রকাশ্যে বিবস্ত্র করে শারীরিক নির্যাতন করে মিজানুর ও তার সাঙ্গপাঙ্গরা। ওই ঘটনায় মিজানুরসহ আরো কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন ছত্তার হাওলাদারের ছেলে নূরুল ইসলাম।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পটুয়াখালী র‌্যাব-৮ এর সদস্যরা মিজানুরকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে।’

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর