করোনাভাইরাসের সঙ্কটকালে রোগীদের মোবাইল কলের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা পরামর্শপত্র ও বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সেবা দিচ্ছে ফেসবুক পাবলিক গ্রুপ ভয়েস অব পাকুন্দিয়া’র ডক্টর টিম।
গত ৮ এপ্রিল থেকে প্রতিদিন ২৪ ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা রোগীদের এই সেবা দিচ্ছে ভয়েস অব পাকুন্দিয়া’র ডক্টর টিম।
ভয়েস অব পাকুন্দিয়া গ্রুপের এডমিন এসএম রায়হান বলেন, গৃহবন্দি মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শপত্রসহ বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ সেবা চালু করেছে ভয়েস অব পাকুন্দিয়া’র ডক্টর টিম। করোনা প্রাদুর্ভাবের পর থেকে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসা সেবা পেতে অসুবিধায় পড়েছে মানুষ।
দেশের এই সঙ্কটকালে আমাদের উপজেলার ডাক্তার যারা বিভিন্ন হাসপাতালে কর্মরত তাদেরকে দিয়ে করোনাভাইরাসসহ অন্যান্য রোগের চিকিৎসা পরামর্শ দিচ্ছে ভয়েস অব পাকুন্দিয়া’র ডক্টর টিম। সেবা পেতে বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে থেকে যেকোনো একজনকে মোবাইল নাম্বারে কল করে এই সেবা পাওয়া যাবে।
ইতোমধ্যে পাকুন্দিয়া উপজেলার প্রায় ১ হাজার মানুষকে এই সেবা দিয়েছে এ ডাক্তার টিম। ১৫জন ডাক্তারের মোবাইল নাম্বরে প্রতিদিন প্রায় ৩০জন মানুষকে চিকিৎসকগণ এই সেবা দিচ্ছে।
মোবাইল কলে চিকিৎসা পরামর্শ সেবা গ্রহণের ডাক্তারদের নাম, নাম্বার ও সময়সূচি:
ডাঃ মাজহারুল হক সজীব, রেসিডেন্ট(চক্ষু) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
মোবাইল নাম্বারঃ ০১৯১৪৯৯৩৫৮০ সময়ঃ সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
ডাঃ দ্বীন ইসলাম মিঠু, রেসিডেন্ট চিকিৎসক (পঙ্গু হাসপাতাল ঢাকা)
মোবাইল নাম্বারঃ ০১৭১৯-১৮৩৫২৪, সময়ঃ সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত।
ডাঃ আলী আকবর খান রাকিব, আই, এম, ও (মেডিসিন বিভাহগ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
মোবাইল নাম্বারঃ ০১৮২৫-৮০৭৮৮৬, সময়ঃ রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত।
ডাঃ আবদুল্লাহ আল নোমান, ডেন্টাল সার্জন, ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ।
মোবাইল নাম্বারঃ ০১৬৮৩১৫০৭১৪, সময়ঃ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
ডাঃ মোঃ সজীবুল ইসলাম, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইটনা, কিশোরগঞ্জ।
মোবাইল নাম্বারঃ ০১৯১৪৪৫৩১৪০, সময়ঃ রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত।
ডাঃ সারওয়ার হোসাইন রুমেল, ডেন্টাল সার্জন, শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ।
মোবাইল নাম্বারঃ ০১৭০৭-২৪২৭৬৯, সময়ঃ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ডাঃ হাবিবুল্লাহ মারজান, ডেন্টাল সার্জন, ঢাকা ডেন্টাল কলেজ।
মোবাইল নাম্বারঃ ০১৯৮৬-৭১৯২১১, সময়ঃ রাত ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত।
ডাঃ মুনতাসির বিল্লাহ সগীর, এম. বি. বি. এস (ইব্রাহীম মেডিকেল কলেজ)।
মোবাইল নাম্বারঃ ০১৯৯৫-১০২৫৮৫, সময়ঃ রাত ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত।
ডাঃ মাহমুদুল হাসান, এম,ও (ই. এন. টি.) ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল।
মোবাইল নাম্বারঃ ০১৯২৮-৯২৮৭৩৮, সময়ঃ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
ডাঃ মুহাম্মদ ওয়ালী উল্লাহ, (ই.এন.টি) সিএমএইচ, ঢাকা।
মোবাইলঃ ১০৭৩১৩৮৯০২৫, সময়ঃ সন্ধ্যা ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত।
ডাঃ ফাহাদ হাসান, ডেন্টাল সার্জন (ঢাকা ডেন্টাল কলেজ)
মোবাইল নাম্বারঃ ০১৫১৫-২১০৬৬৮, সময়ঃ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
ডাঃ ইয়াসির আরাফাত নূর রাতুল, এম. বি. বি. এস (শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ)
মোবাইল নাম্বারঃ ০১৭৭৭-৩৪৯৯৯৯, সময়ঃ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ডাঃ জি. এম. সাব্বির হাসান, এম. বি. বি. এস (পাবনা মেডিকেল কলেজ)
মোবাইল নাম্বারঃ ০১৭০১-০৩১৮৩২, সময়ঃ সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত।
ডাঃ মো. সাদ্দাম হোসেন শামীম, এম, বি, বি, এস (পাবনা মেডিকেল কলেজ)
মোবাইল নাম্বারঃ ১০৯৬৮২৯৩২৮৭। সময়ঃ দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত।
ডাঃ তাহেরা তানজিন ফ্লোরা (গাইনী) সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল।
মোবাইল নাম্বারঃ ০১৭৪৭০৭০০৯২,সময়ঃবিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বার্তা বাজার/এস.আর