করোনায় প্রাণ হারালেন আরও এক পুলিশ সদস্য

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জালাল উদ্দিন খোকা নামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এ নিয়ে পুলিশের সাত সদস্য প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

শনিবার (৯ মে) রাতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত পুলিম সদস্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পূর্ব বিভাগের এ ট্রাফিক কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ডিএমপির কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), ট্রাফিক বিভাগের কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), পিওএমের এসআই সুলতানুল আরেফিন, পুলিশের বিশেষ শাখার এসআই নাজির উদ্দীন (৫৫) এবং পিওএমের এএসআই শ্রী রঘুনাথ রায় করোনার লড়াইয়ে প্রাণ হারান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর