টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই দিল গণস্বাস্থ্য কেন্দ্র।শনিবার (৯ মে) দুপুরে স্থানীয় সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমানের নিকট করোনা প্রতিরোধে পিপিইসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক প্রতিনিধি ডাঃ রেজা।
সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল, পিপিই ৬০০ পিচ, হ্যান্ড গ্লাভস ৩ হাজার পিচ, আই প্রটেকশন গগলস ১৮০ পিচ,সার্জিক্যাল মাস্ক ১২০০ পিচ। গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক প্রতিনিধি ডাঃ রেজা জানান, এটি আমাদের প্রথম ধাপ। পরবর্তীতে এ সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
কেএ/বার্তাবাজার