নির্যাতন-হয়রানির উদ্দেশ্যে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করছে সরকার: ফখরুল

নির্যাতন ও হয়রানির উদ্দেশ্যে ডিজিটাল আইনকেই সরকার ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৯ মে) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগের নামে সরকারের স্বৈরাচারী আচরণের প্রতিবাদ’শিরোনামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশে একটি কার্য্করী মানহানি আইন থাকা সত্ত্বেও নির্যাতন ও হয়রানির উদ্দেশ্যে ডিজিটাল আইনকেই বারবার ব্যবহার করছে সরকার। মুক্ত গণমাধ্যম দিবসে পেছনে হাতমোড়া অবস্থায় হ্যান্ডকাফ পড়া সাংবাদিকের ছবিসহ সংবাদ, ডিজিটাল আইনকে সরকার কিভাবে সাংবাদিক ও সাধারণ নাগরিকের বিরুদ্ধে ব্যবহার করে চলছে তার একটি উৎকৃষ্ট প্রমাণ।

ডিজিটাল নিরাপত্তা আইন কেবল সরকারকে জনরোষের আগুন থেকে রক্ষার জন্যই অপব্যাবহার চলছে উল্লেখ করে অবিলম্বে এই গণবিরোধী আইন বাতিল করার দাবি জানান মির্জা ফখরুল।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর