নওগাঁয় রাস্তার বিভিন্ন মোড়ে গরীব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন নওগাঁ জেলার পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম। পুলিশ সুপার এর নিজ উদ্যোগে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন এর মাধ্যমে নওগাঁ সদর মডেল থানার সামনে থেকে শুরু করে, বাটার মোড়, তাজের মোড়ে ইফতার সামগ্রী সামাজিক দূরত্ব বজায় রেখে রাস্তায় গরীব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ সদর মডেল থানার ওসি তদন্ত ফয়সাল বিন আহসান, সদর থানার ওসি অপারেশন তাজমিলুর হোসেন সহ আরো অনেকে। এ সময় নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান বিপিএম স্যারের নিজ উদ্যোগে সমাজের অবহেলিত মানুষের ইফতার সামগ্রী তাঁদের হাতে তুলে দেওয়ার চেষ্টা। নওগাঁ জেলা পুলিশ নওগাঁর মানুষের সুখে দুঃখে সবসময় পার্শে আছে ও আগামীতে থাকবে ইনশাআল্লাহ।
কেএ/বার্তাবাজার