জার্মানিতে ৮৪ শতাংশ করোনা রোগী পুরোপুরি সুস্থ

জার্মানিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সাড়ে ৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে দেশটিতে করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ৮৪ শতাংশের বেশি সুস্থ হয়েছেন। যা মূলত সম্ভব হয়েছে দেশটির উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, আগাম সতর্কতা ও ব্যাপকহারে পরীক্ষা করায়, এমনটা মনে করছে বিশেষজ্ঞরা।

জানা গেছে, জার্মানিতে ১ লাখ ৭০ হাজার ৫৮৮ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হলেও চিকিৎসা নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৪৩ হাজার ৩০০ জন মানুষ পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। যা মোট আক্রান্তের ৮৪ শতাংশের বেশি।

এছাড়াও দেশটিতে করোনায় এখন পর্যন্ত ৭ হাজার ৫১০ জন মানুষ মারা গেছেন।

এদিকে করোনা সংকটের কারণে জার্মানিতে আরোপিত কড়াকড়ি শিথিল করা হলেও সামাজিক দূরত্বের বিধানসহ কিছু বিধি-নিষেধের মেয়াদ আগামী ৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। গত বুধবার সকল রাজ্যের মন্ত্রীদের সঙ্গে আলোচনার পর দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এ ঘোষণা দিয়েছিলেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর