করোনা পরিস্থিতিতে অসহায় কৃষকদের জন্য কৃষি পরামর্শ দেয়ার জন্য ভয়েস অব পাকুন্দিয়া টিমের পক্ষ থেকে অভিজ্ঞ কৃষিবিদদের নিয়ে গঠন করা হয়েছে ‘কৃষকের জিজ্ঞাসা’।
এ বিষয়ে এস.এম রায়হান বার্তা বাজারকে বলেন, চলমান করোনা পরিস্থিতিতে কৃষক যেন কোন পরামর্শের অভাবে ফসল উৎপাদনের ক্ষেত্রে ক্ষতি গ্রস্থ না হয়, তাছাড়া করোনার প্রাদুর্ভাবে দুর্ভিক্ষ দেখা দিলে পাকুন্দিয়ায় যেন কোনরূপ প্রভাব না ফেলে সেই লক্ষ্য নিয়েই ভয়েস অব পাকুন্দিয়ায় কৃষকের জিজ্ঞাসা নামে টিম গঠন করেছি।
করোনাভাইরাসের ফলে সারা দেশের সারাদেশের চলমান পরিস্থিতিতে যখন সাধারন মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছিলো, তখনই ভয়েজ অব পাকুন্দিয়ার পক্ষ থেকে চার তরুণ এস এম রায়হান, এস কে রাসেল, আরিফুল ইসলাম ও হাবিবুল্লাহ মারজান গঠন করেন “ভয়েস অব পাকুন্দিয়া ডক্টর’স টিম” নামে একটি টেলি চিকিৎসা সেবার প্লাটফর্ম। আর আজ থেকে নতুন করে যুক্ত হলো ‘কৃষকের জিজ্ঞাসা’।
বার্তা বাজার/এস.আর