কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে ২৪১ জনের মুক্তি

কিশোরগঞ্জের কারাগারে থাকা স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ২১৭ জন বন্দিকে মুক্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশিদ জানান, ৩১৫ জন বন্দির তালিকা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হলে যাচাই-বাছাই করে আজ সন্ধ্যায় স্বল্প মেয়াদে সাজাপ্রাপ্ত ২১৭ জন বন্দির মুক্তির আদেশ দেন। এর আগেও একেই আদেশে আমরা ২৪ জন বন্দিকে মুক্তি দিয়েছি। এখন পর্যন্ত কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে মোট ২৪১ জন বন্দি মুক্তি পেয়েছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর