কল্যাণমূলক রাষ্ট্রের একজন আদর্শ জনপ্রতিনিধি মঞ্জুরুল আলম রাজীব!

বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্র। আর এই রাষ্ট্রের যোগ্য সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এদেশ উন্নয়নের মহাসোপানে উন্নীত হয়ে যখন এগিয়ে যাচ্ছে, অপ্রত্যাশিত ভাবে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে সাময়িক বিপর্যয় দেখা দিয়েছে।

আর এইসময় মাননীয় প্রধানমন্ত্রী করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন এবং অসহায় দেশবাসীর জন্য খাদ্য সহায়তা সহ সকল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর ব্যবস্থা করে চলেছেন। পাশাপাশি সকল জনপ্রতিনিধিকে নির্দেশনা দিয়েছেন দেশের একজন মানুষও যেন ক্ষুধার্ত না থাকে। প্রধানমন্ত্রীর এই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে চলা অন্যতম জনপ্রতিনিধি ঢাকার সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

মাননীয় প্রধানমন্ত্রীর করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরই তিনি সাভার উপজেলা প্রশাসন এবং উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অন্য সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপজেলা ব্যপী বিভিন্ন মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।

ছবি:বার্তাবাাজার।

এর ভিতরে বিশেষভাবে নজর পড়ে তাঁর ব্যক্তিগত উদ্যোগে নিজ অর্থায়নে হতদরিদ্র মানুষদের খাদ্য সহায়তা প্রদান। পবিত্র রমজানের প্রথম দিন থেকে এসংক্রান্ত যে কর্মসূচি তিনি হাতে নিয়েছেন, অদ্যাবধি তা চলমান রয়েছে।
ছবি:বার্তাবাজার।

এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান এর ১৫ তম দিনে আজ (শনিবার) বিকালে তাঁর উপজেলার সরকারি বাসভবনের সামনে ৭০০ অসহায় ও কর্মহীনদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে ভুনা খিচুড়ি বিতরণ করেছেন।

এই ইফতার সামগ্রী বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ অন্যরা।

ছবি:বার্তাবাজার।

এদিকে, পবিত্র মাহে রমজান এর ১৫-তম দিনেও চলমান রয়েছে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের অনুপ্রেরণায় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক এর উদ্যোগে ‘মানবতার ইফতার বাজার’।
ছবি:বার্তাবাজার।

শনিবার (৯ মে) ৫০০ রোজাদারদের জন্য ইফতার হিসেবে ভুনাখিচুড়ি বিতরণ করলেন সাভার উপজেলা ছাত্রলীগ এর সভাপতি আতিকুর রহমান আতিক। সরেজমিন দেখা গেছে, সাভার সিটি সেন্টারের সামনে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে হতদরিদ্র রোজাদার মানুষ ইফতার সামগ্রী গ্রহন করছেন। এসময় সাভার উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মী উপস্থিত থেকে হতদরিদ্রদের মাঝে ভুনা খিচুড়ি বিতরণ করেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর