সূর্য তরুণ সংগঠনের উদ্যোগে ৫শ পরিবারের মাঝে সবজি বিতরণ

মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দী শহরে কর্মহীন-অসহায় প্রায় ৫শ পরিবারের মাঝে সবজি বিতরণ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে আলু,ঢেড়স,মিষ্টি কুমড়া,পুইশাক,বাধাকপি,কাঁচা মরিচ ও লবণ। সামাজিক দূরত্ব বজায় রেখে সবজি বিতরণ করা হয়।

আজ শনিবার (৯ মে) দুপুর ২টার দিকে বামন্দী বাসসট্যান্ডে সবজি বিতরণের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন সূর্য তরুণ।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূর্য তরুণ সংগঠনের সভাপতি সাদিউজ্জামান সাঈফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মহীন-অসহায়দের হাতে সবজি তুলে দেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার মেয়র ও যুবলীগ নেতা আশরাফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাজীপুর কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীন,শ্রমিকলীগ নেতা হবিবুর রহমান হবি,মোতালেব হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন কণ্ঠশিল্পী ও সূর্য তরুণ সংগঠনের অন্যতম সদস্য জুবায়ের সাকিব বাপ্পি। প্রধান অতিথি সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন তার সংক্ষিপ্ত বক্তব্যেই বলেন করোনা ভাইরাসের এ বিপদকালীন সময়ে লকডাউনে থাকা কর্মহীন ও অসহায় মানুষের কষ্টের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী,মানবতার প্রতীক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকারীভাবে তাদের খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে।

পাশাপাশি এসব কর্মহীন মানুষের একটু পুষ্টির চাহিদা মেটাতে সূর্য তরুণ সংগঠন সবজি বিতরণের মতো যে উদ্যোগ গ্রহণ করেছে এটা অত্যন্ত মানবিক বিষয়। আশা করি এ সংগঠনটি তাদের এ ধরণের সেবার কাজে সর্বদা কাজ করে যাবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর