এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুর্নীতির দমন কমিশনের (দুদক) প্রধান সহকারী খলিলুর রহমানের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, ‘আমরা খবর পেয়েছি, তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন’।
এর আগে গত ৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুদক পরিচালক জালাল সাইফুর রহমান।
বার্তা বাজার / ডাব্লিও.এস