বার্তা বাজারে সংবাদ প্রচারের পর অসহায় পরিবারের পাশে যুবলীগ

বার্তা বাজার অনলাইন পত্রিকায় ‘ত্রাণ না পেয়ে অসহায় রিক্তার আর্তনাদ’ শীর্ষক সংবাদের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাসের প্রভাবে অসহায় হতদরিদ্র কর্মহীন মানুষদের জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান নিখিল এর আহবানে যুবলীগের কেন্দ্রীয় নেতা নূর আলম মিয়ার সৌজন্যে খাদ্য সামগ্রী তুলে দিলেন মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন।

আজ শনিবার দুপুরে গাংনী উপজেলার কাজীপুর ইউপির অন্তর্গত ভবানীপুর স্কুল পাড়া গ্রামের রিক্তার বাড়ীতে সরাসরি ১ মাসের চাল ডালসহ খাদ্য সামগ্রী ও নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়। খাদ্য সামগ্রী প্রদান কালে রিটন বার্তা বাজার কে বলেন, বিশ্বের সবগুলো দেশেই মহামারি করোনা ভয়াবহ রুপ নিয়েছে।আমাদের দেশেও পর্যায়ক্রমে এ মহামারির প্রকোপ ছড়িয়ে পড়েছে।

ছবি:বার্তাবাজার।

সে কারণে লকডাউনে আমাদের দেশের অনেক মানুষ কর্মহীন হয়ে অসহায় জীবন যাপন করছে। এসব কথা ভেবে জননেত্রী শেখ হাসিনা খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, আমার দেশের একটি লোকও অনাহারে থাকবে না।

কেন্দ্রীয় যুবলীগ নেতা ও এন জে এন ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, খুলনার কৃতি সন্তান, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, যুব সমাজের অহংকার নূর আলম মিয়ার পক্ষে খাদ্য সামগ্রী পৌছে দেন মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

এ সময় উপস্থিত ছিলেন, গাংনী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আশরাফুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেরপুর পৌরসভার কাউন্সিলর আল মামুন, গাংনী উপজেলা প্রেসকালাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম, স্থানীয় মেম্বর আনারুল ইসলাম প্রমুখ। এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টুনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা উপস্থিত ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর