বারশো’ পরিবারের পাশে দাঁড়ালেন প্রভাষক আওলাদ হোসেন

‘মানুষের সেবা করা সৌভাগ্যের বিষয়’- জানালেন প্রভাষক আওলাদ হোসেন।

শনিবার (৯ মে) সোমভাগ ইউনিয়নে বারশো’ হতদরিদ্রদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত সাংবাদিকদের একথা জানান তিনি।

এদিকে, সোমভাগ ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবী গফুর সাহেব এর পুত্র প্রভাষক আওলাদ হোসেন করোনা ভাইরাস সংকটে বারশো’ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করায়, তার এই মহতী উদ্যোগকে সোমভাগবাসী স্বাগত জানিয়েছেন। এব্যাপারে তাদের অনুভূতি তারা এভাবে ব্যক্ত করেছেন, ‘টাকা পয়সা অনেকের আছে, তারা আজ কেউ আমাদের পাশে নেই। আমাদের এলাকার সন্তান আওলাদ হোসেন আমাদের পাশে এই দুঃসময়ে দাঁড়িয়েছে, তাই আমরা তার জন্য দোয়া করি এবং আগামীতে আমরা তার যেকোনো কাজে তার পাশে থেকে কাজ করবো।’

আওলাদ হোসেন এর মানবসেবার কথা উল্লেখ করে ওইসব হতদরিদ্র মানুষ আগামীতে তাকে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও দেখতে চায় বলে জানায়।

এব্যাপারে, আওয়ামী লীগ নেতা প্রভাষক আওলাদ হোসেন বার্তা বাজারকে বলেন, ‘আমার নেতা এমপি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ বলেছেন, এখন তারুণ্যের শক্তির বিকল্প নাই। তারুণরাই পারে অসম্ভবকে সম্ভব করতে। তোমার সুযোগ আছে জনগনের সেবা করো, কারন সামনে পেছনে যেখানে যাবে শুধুই জনগন। আর জনগনের ভালোবাসা জনগনের দোয়া কখনো বিফলে যায় না।’

তিনি আরও জানান, ‘মানুষের পাশে থাকার এখনি সুবর্ণ সুযোগ। তাই আমি আমার সোমভাগবাসীর সেবা করতে চাই। আর মানব সেবা একটি সৌভাগ্যের ব্যপার, আর এই সৌভাগ্যকে রপ্ত করে আমি ভাগ্যে রুপান্তর করতে চাই। শুধু আপনাদের দোয়া চাই, আমি যেন করোনা ভাইরাস সংকটে আপনাদের সেবা করতে পারি।’

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর