ফরিদপুরে কারাগার থেকে মুক্তি পেল ২৭ কয়েদী

করোনভাইরাস কালিন সময়ে দীর্ঘদিন কারাভোগী কয়েদী এবং লঘু অপরাধের কয়েদী ও হাজতিদের তালিকা করে তাদের মুক্তির উদ্যোগ নেয় সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে ফরিদপুর জেলা কারাগার থেকে ২৭ কয়েদীকে মুক্তি দেয় কারাগার কর্তৃপক্ষ।

শনিবার বিকেলে জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়েছে।

ফরিদপুর জেলা কারাগারের সুপার আব্দুর রহিম বলেন, আমাদের কাছে যেসব ক্যাটাগরিতে তালিকা চাওয়া হয়েছিল তা পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। এর ভিতর থেকে ৭৬ জনের মুক্তি চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়। শনিবার ২৭ জনকে মুক্তি দেয়া হলো। বাকি যারা রয়েছে কিছু নিয়ম রয়েছে সে গুলো মেনে তাদের কেও খুব দ্রুত মুক্তি দেয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে দেশে প্রতিটি কারাগার থেকে ছয় ক্যাটাগরি বন্দিদের একটি তালিকা প্রস্তুত করে পাঠানো হয় আইজি প্রিজনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ফরিদপুর কারাগারের ২২৭ জনের একটি তালিকা আইজি প্রিজন এর মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। তার ভিতর থেকে ৭৬ জনের মুক্তির আবেদন গৃহিত হয়। সেই তালিকার অংশ হিসাবে তাদের মুক্তি দেয়া হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর