ধামরাইয়ে সাতশো’ পরিবারের পাশে দাঁড়ালেন মোরছালিন!

ঢাকার ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের সাতশো’ পরিবারের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ নেতা মোরছালিন। শনিবার (৯ মে) করোনা ভাইরাস সংকটে ভাড়ারিয়া ইউনিয়নে বসবাসরত সাতশো’ হতদরিদ্র পরিবারের মাঝে নিজ উদ্যোগে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেন।

তার এই মহতী উদ্যোগে ভাড়ারিয়া ইউনিয়নের খেটে খাওয়া হতদরিদ্রদেরা বেশ খুশি হয়েছেন। এব্যাপারে তারা জানান, মোরছালিন আজ আমাদের যে উপকার করলেন, আমরা এটা আজীবন স্বরণে রাখবো। তার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জনগনের সেবা করার সুযোগ দেন।

বার্তা বাজারকে আওয়ামী লীগ নেতা মোরছালিন বলেন, ‘আমাদের এমপি জননেতা বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ আমাদেরকে জানিয়েছেন যে, সুযোগ থাকলে জনগনের পাশে থাকতে হবে।

আজ করোনা সংকট চলছে, এটা বেশীদিন থাকবে না। কিন্ত এই সঙ্কটকালে মানুষ হয়ে যদি মানুষের সমস্যায় পাশে থাকা যায় তবে সেটা আজীবন মানুষ মনে রাখবে। আর মনে রাখার চাইতে বড় ব্যাপার হলো, মানুষের উপকারে আসাটা। তাই আমার যতটুকু সামর্থ আছে আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমার সহায়তা ভাড়ারিয়ার জনগণের জন্য চলমান থাকবে।’

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর