কোভিড-১৯ বা মহামারি করোনা সংক্রণ এড়াতে মানুষদেরস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই ক্লান্তিকালে সদর এলকার কর্মহীন অসহায় গরীব মানুষদের লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য ও সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। এমপির বিশেষ সহকারী ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া নিজ কাঁধে বহন করে এসব খাদ্য সহায়তা বাড়ী বাড়ী পৌঁছে দিয়ে আসছ।
শনিবার ২৪ তম দিনে এমপির খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। পৌরসভা এবং চন্দ্রগঞ্জ ও উওর জয়পুর ইউনিয়নের ৪শ পরিবাররের মাঝে খাদ্য সহায়তা দোহয়।
বায়েজীদ ভূঁইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে উপহার সরুপ এবং মাননীয় সাবেক বিমান পরিবহন মন্ত্রীর ব্যক্তি উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্য সহায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিদিনই কোন না কোন এলাকায় বিতরণ হচ্ছে এসব চাল। অসুস্থ্য শরীর নিয়ে আজ ২৪তম দিনেও ভুক্তভোগীদের বাড়ীতে এসব খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বার্তা বাজার/এম.সি