ফরিদপুরে বজ্রপাতে তিনজন নিহত

ফরিদপুরে বজ্রপাতে তিনজন মারা গেছেন।

শনিবার বিকাল তিনটার দিকে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের ধলারমোড় ও আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ধলারমোড় নামকস্থানে মারা যায় দুইজন। এরা হলেন রিপন মোল্লা (৩২) ও বাবু খাঁ(৩৫)। অপরজন মারা যায় আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গি এলাকায় তার নাম ট্রাক চালক সুজন(২৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিগ্রিচর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু ফকির বলেন, বিকেল তিনটার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এসময় তারা তিন জন রাস্তার ওপর কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা বলেন, মৃত ব্যক্তির প্রত্যেকের পরিবারকে দাফন কাফনের জন্য ২০ হাজার টাকা করে দেয়া হবে। তিনি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর