সুনামগঞ্জে করোনা জয় করে বাড়ি ফিরলেন আরও ২ জন

সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা হাসপাতালের আইসোলেশনে থাকা দুইজন ও নিজ বাড়িতে আইসোলেশনে থাকা একজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। হাসপাতাল থেকে ৩জন কে ছাড়পত্র দেয়া হয়ে হয়েছে।

শনিবার (৯ মে) বেলা পৌনে ১টার দিকে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। এসময় তাদেরকে করতালির মাধ্যমে বিদায় জানানো হয়।

শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন, শনিবার দুপুরে এ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা দুই জন ও হোম আইসোলেশনে থাকা একজন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’

গত ২৪ এপ্রিল প্রথম তিন জন করোনা আক্রান্ত হন। এদের মধ্যে একজনের বয়স ৬০ ও বাকি দুই জনের বয়স ২৯ এবং ৩২ বছর।

আক্রান্তের পরই তাদের শাল্লা উপজেলা হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। তবে আক্রান্তের পর থেকেই তাদের শরীরে কোন উপসর্গ ছিল না বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকার পর দ্বিতীয় দফায় আবার তাদের নমুনা পাঠালে তাদের কোভিড-১৯ ফলাফল নেগেটিভ আসে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর