সেই অসহায় বৃদ্ধার পাশে গিয়ে দাঁড়ালেন জেলা প্রশাসক

সন্তানদের কাছে ঠাঁই না পাওয়া সেই বৃদ্ধা ইশারন নেছার পাঁশে গিয়ে দাড়ালেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

আজ (শনিবার) দুপুরে তিনি জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাখুর তলা গ্রামের বৃদ্ধার তৃতীয় মেয়ে আজিমা খাতুনের বাসায় যান।

এসময় তিনি ওই বৃদ্ধার শারিরিক অবস্থার খোজ-খবর নেন। বৃদ্ধার আঘাত পাওয়া বাম পায়ের উন্নত চিকিৎসার আশ্বাস দেন জেলা প্রশাসক।
এ সময় তিনি বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল,তেল, নুডুলস সহ শুকনো খাবার, বৃদ্ধার একটি স্থায়ী ঘরের জন্য ২ বান টিন ও নগদ ২০ হাজার টাকা দেন।

এতে জেলার আটোয়ারী উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন সুলতানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ওমর আলী, ইউপি সহ মোঃ আমিরুল ইসলাম সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান,ঘটনাটি আমার কানে আসার পরই আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বৃদ্ধার খোঁজ খবর নেই। আজ ওই বৃদ্ধার জন্য খাদ্য সামগ্রী, স্থায়ী বাসস্থানের জন্য ২ বান টিন ও নগদ ২০ হাজার টাকা দিয়েছি।যদি ওই বৃদ্ধার খাবার শেষ হয়ে যায় তাহলে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আরো খাদ্য সামগ্রী পাঠিয়ে দিব। তার সন্তানেরা যেন বৃদ্ধার দেখাশোনা করেন সেজন্য তাদের বলা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর