ময়মনসিংহে শীর্ষ সন্ত্রাসী শাওনসহ গ্রেপ্তার ৭: বিপুল পরিমান অস্ত্র উদ্ধার

ময়মনসিংহে শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন আরাফাত শাওনসহ নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৭ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (৯ মে) বিকালে র‌্যাব-১৪ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মাদ এফতেখার উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন, পুরোহিতপাড়ার ইয়াসিন আরাফাত শাওন (৩৬) তার ভাই মাসুদ পারভেজ (৩০), চামড়া গুদাম এলাকার রায়হান আহম্মেদ রাজীব (২৮), শেওড়া চামড়া গুদাম এলাকার মানিক মিয়া (২৭), হৃদয় আহাম্মদ রাজীব (১৮), বাপ্পী খান (৩৬) এবং বাগান বাড়ী এলাকার রাজীব (৩০)।

ছবি: বার্তা বাজার

লে.কর্ণেল মোহাম্মাদ এফতেখার উদ্দিন বলেন, ভোররাতে গ্রেপ্তারকৃতদের বাসায় অভিযান চালিয়ে ২ টি পিস্তল, ১ টি রিভলভার, ২টি একনালা বন্দুক, ৭টি রামদা, ৪ টি ছোড়া, ১টি চাপাতি, স্নাইপিং রাইফেলের টেলিস্কোপিং সাইট, ম্যাগাজিন, তিনশ পিস ইয়াবা ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, তাদের নামে বিভিন্ন থানায় অস্ত্র, চাদাবাজি, মাদকসহ অসংখ্য মামলা রয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর