গত ৫ বছর ধরে রাস্তায় থাকা দুস্থ ও অসহায় মানুষদের জন্য পুরো রমজানে ইফতার আয়োজন করছে শিশুদের জন্য ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
ঢাকা ও টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত মানুষের ইফতার করাচ্ছে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। প্রতিদিন শতাধিক মানুষের জন্য ইফতার সরবরাহ করেন তারা। ইফতারের জন্য যাবতীয় রান্নার কাজ স্বেচ্ছাসেবীরাই করে থাকেন একদম বিনামূল্যে।
শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান,”শুধুমাত্র হাসিমুখ দেখার আনন্দেই এ আয়োজন করি আমরা। আগে রাস্তায় বসেই তাদের সাথে বসে ইফতার করতাম,করোনা পরিস্থিতির জন্য এবছর তা সম্ভব হচ্ছে না। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে আরো বেশি মানুষের জন্য ইফতার আয়োজন সম্ভব।”
এমন ইফতার আয়োজনে খুশি সুবিধাবঞ্চিত মানুষেরা। রাস্তায় ভিক্ষা করেন সংসার চালান প্রতিবন্ধী আব্দুর রহমান। তিনি বলেন,”ভাইয়েরা প্রতিদিন ইফতার এনে দিয়ে যান,খাইয়া তাগো লিগা দোয়া করি।”
পুরো রমজান মাস ধরেই এ ইফতার বিতরণ কার্যক্রম চলবে এবং ঈদের আগে শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের জন্য ঈদ বাজার(পোলাও চাল,মাংস,সেমাই,চিনি,দুধ) এর ব্যবস্থা করা হবে বলে জানান মুঈদ হাসান তড়িৎ।
বার্তা বাজার/এম.সি