আশুলিয়ায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বেতনভাতা নিয়ে মালিকদের সাথে সমস্যার জেরে ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

শনিবার (৯ মে) আশুলিয়ার কবিরপুরে প্রায় তিন কিলোমিটার রাস্তা ‘ডোরিন অ্যাপারেলস’ এর শ্রমিকরা অবরোধ করে রাখে।

ছবি: বার্তা বাজার

জানা যায়, শনিবার সকাল আটটার দিকে ‘ডোরিন অ্যাপারেলস’ এর বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-চন্দ্রা মহাসড়কে বসে যায়। এই অবরোধ প্রায় দুপুর দেড়টা পর্যন্ত স্থায়ী হয়। এসময় অবরোধকৃত রাস্তার দুই প্রান্তেই ভয়াবহ ট্রাফিক জ্যামের সৃষ্টি হয়।

পরে খবর পেয়ে আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সেখানে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের শান্তভাবে বুঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় শ্রমিকেরা পুলিশের বিরুদ্ধে সহিংস হয়ে উঠলে পুলিশ বাধ্য হয়ে দফায় দফায় টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি অনুকূলে নিয়ে আসে।

ছবি: বার্তা বাজার

এব্যাপারে, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, শতকরা ৬০ ভাগ বেতন নিয়ে শ্রমিকদের সাথে মালিকপক্ষের সমস্যা তৈরি হয়। এর জের ধরে আজ (শনিবার) সকাল আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আশুলিয়ার কবিরপুর এলাকার ঢাকা-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখে ‘ডোরিন অ্যাপারেলস’ এর শ্রমিকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান যে, আশুলিয়ার কবিরপুর, শ্রীপুর, বেক্সিমকো এবং জিরানির এই দিকটা মোটামুটি শান্ত রয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর