পাবনায় সদর এমপি’র পক্ষ থেকে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

পাবনায় করোনা ভাইরাস সংক্রামণের কারণে শহরের আব্দুল হামিদ সড়কে রিক্সাওয়ালা,বিভিন্ন মার্কেটের গার্ড ও পথচারীদরে মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গতকয়েক দিন ধরে পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স’র নির্দেশনায় তার পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তার পিএস ও পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি। এসময় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সবুজ,জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান রিংক,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাহাত হোসেন পল্লব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কামরুজ্জামান রকি জানান, বর্তমান করোনা ভাইরাস এর কারণে দেশের প্রতিটি জেলার ন্যায় পাবনা জেলাতেও চলছে অঘোষিত লকডাউন। এ কারণে শহরের বেশীর ভাগ দোকান-পাট বন্ধ রয়েছে। রমজানের দিন হলোও খোলা নেই ইফতার সামগ্রীর দোকান । এতে বিপাকে পরেছে পথচারী রোজাদার গণ। এজন্য পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স’র নির্দেশনায় প্রতিদিন আব্দুল হামিদ সড়ক সহ বিভিন্ন রাস্তা রাস্তা এসব ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এ ইফতার বিতরণ রমজান মাস পুরাই অব্যাহত থাকবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর