শুধু ঢাকা বিভাগেই করোনায় আক্রান্ত ৯ হাজার ১৭৭ জন

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৩৬ জন। এদিনে মৃত্যু হয়েছে ০৮ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৭০ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ৩১৩ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ২৪১৪ জন।

শনিবার (০৯ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হযেছে ৫ হাজার ২৪৭টি। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয়েছে ৫৪৬৫টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬৩৬ জনের। একদিনে মৃত্যু হয়েছে আরও ০৮ জনের। মৃতদের সবাই পুরুষ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩১৩ জন।

তিনি আরও জানান, ঢাকা বিভাগের বিভিন্ন সিটি ও জেলা শহর মিলিয়ে ৯ হাজার ১৭৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে ঢাকা শহরে ৫৮.২৮ শতাংশ এবং ঢাকা বিভাগের সবগুলো জেলা মিলে ২৩.৭৯ শতাংশ ব্যক্তি রয়েছেন।

এর আগে, গতকাল শুক্রবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭০৯ জন। মৃত্যু হয়েছে ০৭ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর