মির্জাপুরে ঈদ উপহার সামগ্রী বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী নবাব স্যার আবদুল গণি (এন এস এজি) উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে করোনা ভাইরোসের প্রভাবে কর্মহীন হয়ে পরা মানুষের মাঝে শনিবার (৯ মে) ঈদ উপহার সামগ্্রী পৌঁছিয়ে দেওয়া হয়েছে । ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি তেল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ প্যাকেট সেমাই ও একটি সাবান।

উপজেলার প্রায় ২০০ জন কর্মহীন মানুষের মাঝে এসব উপহার সামগ্রী পৌঁছে দেন জামুর্কী এন এস এজি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচের ছাত্র ইবলু খান, লতিফ ও রায়হান মিয়া।

জামুর্কী এন এস এজি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ইবলু খান জানান, জামুর্কী এন এস এজি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের সহযোগিতায় কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের এ উদ্যোগ গ্রহণ করা হয় । তবে ঈদের পরেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানান তিনি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর