ভাসানচরে ঠাঁই বঙ্গোপসাগরে ভাসমান আরও ২৭৭ রোহিঙ্গার

বঙ্গোপসাগরে বাংলাদেশ সীমানায় ভাসমান আরও ২৭৭ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থাপিত ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। এর আগে গত ৩ মে প্রথম দফায় ২৯ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠনো হয় ।

শুক্রবার (৮ মে) দুপুরে রোহিঙ্গাদের ঐ দলটিকে নৌবাহিনী সদস্যরা ভাসানচরে নিয়ে যান। এর আগে বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় নৌকায় ভাসমান অবস্থা থেকে তাঁদের উদ্ধার করা হয়।

এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন জানান,সাগরে ভাসমান একটা রোহিঙ্গা দলকে নৌবাহিনী উদ্ধার করেছে। তাদেরকে হাতিয়ার ভাসানচরে আনা হয়েছে। এরপর তাঁদের শুক্রবার দুপুরে ভাসানচর নিয়ে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের নিরাপত্তায় নৌবাহিনী ও ৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, উদ্ধার করা দলটিতে ৯২ জন পুরুষ, ১৫৭ জন নারী ও ২৮ জন শিশু রয়েছে। ভাষানচরে রোহিঙ্গা ক্যাম্পে। সবমিলিয়ে রোহিঙ্গা রয়েছে ৩০৬ জন । দলটির সদস্যদের আশ্রায়ন প্রকল্পের একটি ক্লাষ্টার হাউজে র আলাদা আলাদা রাখা হয়েছে। তাদের খাবারে ব্যবস্থা সরকারিভাবে করা হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর